Harisur's Weblog (http://harisur.blogspot.com/)

Archive for the ‘কবিতা’ Category

এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন,
তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ’ শুদ্ধ হবো
কালিমা রাখবো না!
এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো; তোমার পায়ের নীচে পাহাড় আছেন
তিনি যদি আমাকে বলেন, তুই স্নান কর
পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করবো
কালিমা [...]

কুড়ি বছর পরে

Posted by: Harisur on: May 5, 2009

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার।
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের–আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে।

জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার,-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার।

তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের [...]

প্রস্থান

Posted by: Harisur on: May 5, 2009

এখন তুমি কোথায় আছো, কেমন আছো পত্র দিও
এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও
ক্যলেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।
…………………..- হেলাল হাফিজ -

তোমাকে ভালোবাসি বলে

Posted by: Harisur on: October 31, 2008

তোমাকে ভালোবাসি বলে
আমার প্রত্যেকটি ক্ষত হয় ফুলের তোড়া
প্রতি দুঃখই আবার সবুজ হয়ে যায়
এবং দুলে ওঠে আবার এক আবার -বাতাসে
তোমাকে ভালোবাসি বলে সঞ্চয় শেষ হয়ে যায় না
প্রতিটি ব্যয় প্রাণের হাটে আবার ফিরে আসে
নুতন চকচকে আলো ঝিলিক আধুলি হয়ে
তোমাকে ভালোবাসি বলে
আমার সমস্ত শোক হয়ে যায় সারি সারি থাম
এবং তারা ধারণ করে আমার স্বপ্নের দ্বিতল ও ত্রিতল
…………………..– সৈয়দ [...]

যে পায় সে পায়

Posted by: Harisur on: October 7, 2008

তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।
তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম
ভালোবাসা ভালোবাসা বলে
…দাড়ালে দু’হাত পেতে
……ফিরিয়ে দিলেই
……বুঝতে পারি ভালোবাসা আছে।
………………….-আহসান হাবীব-

হয়তো দেখিবে চেয়ে সুদর্শ্ন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে-
…………………..– জীবনানন্দ দাশ –

সন্ধ্যা হয়– চারিদিকে শান্ত নীরবতা;
খড় মুখে নিয়ে এক শালিখ যেতেছে উরে চুপে;
গোরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে;
আঙ্গিনা ভরিয়া আছে সোনালী খড়ের ঘন স্তূপে;
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।
…………………..– জীবনানন্দ দাশ –

আর তুমি ছিলে

Posted by: Harisur on: September 25, 2008

অনেক কমলা রঙের রোদ ছিল,
অনেক কাকাতুয়া পায়রা ছিল,
মেহগনির ছায়াঘন পল্লব ছিল অনেক;
অনেক কমলা রঙের রোদ ছিল,
অনেক কমলা রঙের রোদ;
আর তুমি ছিলে;
তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না,
খুজি না।
…………………..– জীবনানন্দ দাশ –

কাজী নজরুল ইসলাম

Posted by: hossaini on: September 18, 2008

জাতীয় জীবনের কবি তুমি
নবজাগরণের অগ্রদূত
তোমার গৌরবে গৌরবান্বিত আমি
তোমার দেশের সূত ।

তুমি তা জানো না কিছু, না জানিলে…
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে !
যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে,
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের ‘পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার !
তোমার এ জীবনের ধার
ক্ষয়ে যাবে সেদিন সকল ?
আমার বুকের ‘পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই !–
শুধু তার স্বাদ
তোমারে [...]


Archives

 

November 2009
S S M T W T F
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Blog Stats

  • 942 hits