তোমাকে ভালোবাসি বলে আমার প্রত্যেকটি ক্ষত হয় ফুলের তোড়া প্রতি দুঃখই আবার সবুজ হয়ে যায় এবং দুলে ওঠে আবার এক আবার -বাতাসে তোমাকে ভালোবাসি বলে সঞ্চয় শেষ হয়ে যায় না প্রতিটি ব্যয় প্রাণের হাটে আবার ফিরে আসে নুতন চকচকে আলো ঝিলিক আধুলি হয়ে তোমাকে ভালোবাসি বলে আমার সমস্ত শোক হয়ে যায় সারি সারি থাম এবং [...]